Current date Sep 13, 2026
বাংলাদেশ

চাঁদাবাজির মামলায় রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

জামিনের মেয়াদ শেষে সোমবার আদালতে হাজির হয়ে আবারও জামিনের আবেদন করেন রনি। তবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণি তার আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, এই মামলায় নুরুল আজিম রনি চার সপ্তাহ জামিনে ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ ঘটনার সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চকবাজার থানায় দায়ের করা বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর ও চাঁদাদাবির একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...