Current date Jul 14, 2026
বাংলাদেশ

এমপিপুত্র রনির বিরুদ্ধে মামলার অধিকতর যুক্তি শুনানি পেছাল

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় অধিকতর যুক্তিতর্ক শুনানির তারিখ পিছিয়েছে।আগামী ২৭ জুন নতুন দিন ধার্য করেছেন আদালত।

সোমবার মামলাটির অধিকতর যুক্তিতর্ক শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের আবেদনের পেক্ষিতে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আল মামুন সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এদিন ধার্য করেন।

এর আগে, উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আল মামুন ৮ মে রায়ের জন্য দিন ধার্য করেন। কিন্তু আদালত মামলাটিতে অধিকতর যুক্তিতর্ক শুনানির প্রয়োজন বোধ করেন। এজন্য আদালত স্বপ্রণোদিত হয়ে মামলার বিষয়ে অধিকতর যুক্ততর্ক উপস্থাপনের জন্য তারিখ ধার্য করেন।

মামলার চার্জশিটভুক্ত একমাত্র আসামি রনি মহিলা আওয়ামী লীগ নেত্রী এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় নিজ গাড়ি থেকে রনির ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ২০১৫ সালের ১৫ এপ্রিল রমনা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ২৪ মে মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করে। এরপর গত বছরের ২১ জুলাই রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...