Current date Sep 13, 2026
বাংলাদেশ

কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতা হত্যায় একজনের মৃত্যুদণ্ড

URL copied
Share URL copied

কুষ্টিয়ায় প্রতিনিধি : কুষ্টিয়ার ছাত্রলীগ নেতা শাহরুখ খান পিয়াস হত্যার মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত টুটুল হোসেন (৩৮) সদর উপজেলার মোল্লাতেঘরিয়া এলাকার কাশেম মোল্লার ছেলে। একই উপজেলার আশরাফুল ইসলাম ও মোশরফ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ জুলাই বিকালে কুষ্টিয়া শহরের হরিশংকপুর এলাকায় নিজ বাড়ির সামনে পিয়াসকে গুলি করে তিন যুবক। হাসপাতালে নেয়ার পর চিকিত্সাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...