Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

ট্যারিফ কমিশন সংশোধনী পরীক্ষা-নিরীক্ষায় কমিটি

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০১৮ এর খসড়া পরীক্ষা-নিরীক্ষায় একটি কমিটি করেছে মন্ত্রিসভা। আইনটি সংশোধনে মন্ত্রিসভায় প্রস্তাব তোলা হলে তা অনুমোদন না দিয়ে খসড়া আইনটি পরীক্ষা করতে এই কমিটি করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আইন সংশোধনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হয়েছিলো।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, এই ইস্যুতে বিস্তারিত আলোচনার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কমিটি করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি করা হয়েছে। অর্থ সচিব, বাণিজ্য সচিব, এনবিআর চেয়ারম্যান, শিল্প সচিব ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকেও কমিটিতে রাখা হয়েছে। ট্যারিফ কমিশনের চেয়ারম্যান কমিটিতে সাচিবিক দায়িত্ব পালন করবেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...