Current date Sep 13, 2026
বাংলাদেশ

হাতিয়ায় অস্ত্রসহ তিন ডাকাত আটক

URL copied
????????????????????????????????????
Share URL copied

অনলাইন ডেস্ক : নোয়াখালীর হাতিয়া কোস্টগার্ড বাহিনী সোমবার সকালে স্থানীয় জাগলার চরে অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেছে। এসময় তাদের কাছে থাকা দুইটি রাইফেল, ছয়টি কার্তুজ, একটি রাম দা, দুইটি ছোট দা, দুইটি ছুরি ও চারটি মোবাইল ফোন আটক করে।

আটককৃত ডাকাতরা হলো- জামাল (৩৭), ইউসুফ (২৬) আহসান উল্লাহ (২৫)।

হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার হামিদুল ইসলাম জানান, জলদস্যু প্রধান আলাউদ্দিন বাহিনী ও তার সদস্যরা নদীতে জেলেদের নৌকায় চাঁদা দাবি করে আসছে। রোববার সন্ধ্যায় চাঁদা না দিতে পারায় নৌকায় হামলা করে জাল ও মালামাল লুট করে নিয়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৪টায় স্থানীয় জাগলার চরে আলাউদ্দিন বাহিনীর গোপন আস্তানায় অভিযান চালায়। অভিযানে জলদস্যু প্রধান আলাউদ্দিন বাহিনী পালিয়ে যেতে সক্ষম হলেও অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করে। তাদেরকে হাতিয়া থানা সোপর্দ করা হবে বলে তিনি জানান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...