Current date Sep 7, 2026
খেলা

মাঠে ইফতারের জন্য গোলরক্ষকের ইনজুরির ভান!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: মাঠে খেলা চলছে। হঠাৎ গোলরক্ষক মাটিয়ে শুয়ে পড়লেন। এই সুযোগে দলের অন্য খেলোয়াড়েরা নিজেদের ডাগআউটের সামনে সাইড লাইনে গিয়ে খেজুর ও পানি পান করলেন। গত সপ্তাহে পর্তুগাল ও তিউনিসিয়ার ম্যাচের দৃশ্য।

সাধারণ দৃষ্টিতে বিষয়টি স্বাভাবিক মনে হলেও আসল ঘটনাটা জানলে একটু ভ্রু কুঁচকাতেই হবে। কারণ, ইনজুরিতে পড়ে নয়, ইফতার করার জন্য তিউনিসিয়ার গোলরক্ষক মৌজ হাসান অমন ইনজুরির অভিনয় করেছিলেন। যে সুযোগে সতীর্থদের সঙ্গে ইফতারি করে নিয়েছেন তিনিও; যা তিনি তুরস্কের বিপক্ষেও করেছিলেন।

আফ্রিকান দেশ তিউনিসিয়া মুসলিম হিসেবে পরিচিত। তাই তো রমজান মাসে খেলতে নামলেও রোজা রাখা থেকে বিরত থাকেননি দেশটির ফুটবলাররা। রোজা নিয়ে খেলতে নামলেও তুরস্ক ও পর্তুগালের বিপক্ষে দুটি ম্যাচেই ড্র করেছে তারা।

পর্তুগালের বিপক্ষে তো দলটি ২-১ গোলে পিছিয়ে ছিল। কিন্তু ইফতারি করার পরে মাঠে নেমেই গোল পরিশোধ করে ২-২ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। অতএব বিশ্বকাপের আগে তাদের প্রস্তুতিটা খারাপ হলো না।

১৪ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপে তিউনিসিয়া আছে ‘জি’ গ্রুপে। গ্রুপের অন্য দলগুলো হলো ইংল্যান্ড, বেলজিয়াম ও পানামা। ১৮ জুন ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তিউনিসিয়া।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...