Current date Sep 7, 2026
বিনোদন

আসিফ-এভ্রিলের ‘কসম’ মুক্ত (ভিডিও)

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: নতুন নতুন গান ও মিউজিক ভিডিওর জোয়ারে ভক্তদের মাতিয়ে রেখেছেন বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। ভক্তদের চাওয়া অনুযায়ী লুক পরিবর্তনেও জুরি নেই তার।

অনেক ক্ষেত্রে তো রীতিমতো অভিনয়ে নায়কদেরও হার মানিয়ে দিচ্ছেন আসিফ! পরিচালকরা তাকে নিয়ে সিনেমা নির্মাণেও আগ্রহ প্রকাশ করেছেন। ক্যারিয়ার শুরু থেকে এখন পর্যন্ত অনেক ছবিতেই অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। বরাবরই বিনয়ের সঙ্গে নায়ক হবার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সম্প্রতি মিউজিক ভিডিওর মাধ্যমে তার অসংখ্য ভক্তদের নায়কের আমেজ দিয়ে চলেছেন আসিফ আকবর।

এরই ধারাবাহিকতায় নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন ‘ও প্রিয়া তুমি কোথায়’ খ্যাত গায়ক। গানের শিরোনাম ‘কসম’। মিউজিক ভিডিওতে আসিফের বিপরীতে মডেল হয়েছেন এভ্রিল।

ভিডিওতে একজন রকস্টার’র ভূমিকায় দেখা গেছে আসিফকে। যেখানে কনসার্টে তিনি গাইছেন ‘খোদার কসম আজ থেকে ভুলে যাবো, আমি তোর নাম।’ অন্যদিকে এভ্রিলকে বিয়ের আসরে কান্না ভেজা চোখে দেখা গেছে।

গানটি লিখেছেন ওমর ফারুক। সুর ও সঙ্গীত করেছেন প্লাবন কোরেশী। আর গানটির মিউজিক প্রোডিউসার ছিলেন পঙ্কজ।

গানটি প্রকাশ হয়েছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করে। অনুষ্ঠানে সঙ্গীতাঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় আসিফ আকবর বলেন, ‘এভ্রিল অসুস্থ থাকার কারণে আজ এখানে উপস্থিত হতে পারেনি। কাজের প্রতি অনেক ডেডিকেশন তার। আমার বিশ্বাস এভ্রিল মিডিয়াতে তার কাজ দিয়ে অনেক দূর যাবে। এই গানের মাধ্যমে প্রথমবার একসঙ্গে আমরা কাজ করেছি। দর্শক-শ্রোতারা গান ও ভিডিওটি পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’

https://youtu.be/-6vQc39jRWU

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...