Current date Jul 14, 2026
বাংলাদেশ

চাঁদপুরে নিখোঁজ ৪ শিশুর মরদেহ ভেসে উঠল পুকুরে

URL copied
Share URL copied

চাঁদপুরে প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে রাতে নিখোঁজ হওয়া চার শিশুর মরদেহ ভোরে একটি পুকুরে ভেসে উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার পৌর এলাকার রান্ধনীমুড়া গ্রামের ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত চার শিশুর লাশ দেখতে হাজার হাজার মানুষ সেখানে ভিড় করেছে। এক সঙ্গে এলাকার চার শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে তাদের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়। ভোরে তাদের মরদেহ পুকুরে ভেসে ওঠার খবর পাই। খবর পেয়ে এসআই জয়নাল আবদীনকে ঘটনাস্থলে পাঠিয়েছি।

স্থানীয়রা জানান, ভোরে ওই পুকুরে এলাকার কয়েকজন নামাজের জন্য অজু করতে গিয়ে মরদেহগুলো ভাসতে দেখেন। এরপরই মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহত শিশুরা হচ্ছে- রান্ধুনীমুড়া শৃকু কমিশনারের বাড়ির রাহুল (১২), রায়হান (১৩), শামীম (১২) ও লিয়ন (১২)। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...