Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

কমলাপুরে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভীড়

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: ঈদকে পরিবারের সবার সাথে ভাগাভাগি করে নিতে গ্রামে যাবে রাজধানীবাসী। সবার সাথে এই ঈদের আনন্দ ভাগ করতে রীতিমত কষ্টসাধ্য এক প্রতিযোগিতায় অংশ নিতে হচ্ছে সবার। আর তাতেই কমলাপুর যেন এক জনসমুদ্র। লোকে লোকারণ্য। জানা গেছে, আজ পঞ্চমদিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ বিক্রি হচ্ছে আগামী ১৪ জুনের টিকিট। সকাল ৮টা থেকে মোট ২৬টি কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে। এর মধ্যে নারীদের জন্য সংরক্ষিত কাউন্টার আছে দুইটি। এ ছাড়া আগামীকাল ৬ জুন দেওয়া হবে ১৫ জুনের ট্রেনের অগ্রিম টিকিট।

অনেকেই রাত থেকে অপেক্ষা করেও একটি টিকিট মেলাতে পারছেন না। অনেকেই মলিন মুখ নিয়ে দাঁড়িয়ে আছেন। টিকিট পাবেন কিনা তাও জানেন না। গত চার দিনের তুলনায় আজ টিকিট প্রত্যাশীদের সবচয়ে ভীড় বেশি।

কাঙ্ক্ষিত টিকিট পেতে গতকাল বিকেল থেকেই শত শত মানুষ লাইনে দাড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। ভোর হতে না হতেই লাইন দীর্ঘ হতে থাকে। অনেকেই সেহরি খেয়ে ভোরে এসেছেন। ক্রমান্বয়ে বাড়তে থাকে টিকিট প্রত্যাশিদের সংখ্যা। সকাল ৭টার দিকে লাইনে মানুষের সংখ্যা প্রায় টিকিটের দ্বিগুণ হয়ে যায়।

এদিকে ট্রেনর অগ্রিম টিকিট বিক্রিতে যেন কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে আইন-শৃংখলা বাহিনীসহ রেলওয়ের নিজস্ব বাহিনী তৎপর রয়েছেন বলে জানিয়েছেন স্টেশন কর্তৃপক্ষ।

এবার ৩০ রোজা পূর্ণ হলে আগামী ১৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার কথা। সে হিসেবে ঈদে বাড়ি গমনেচ্ছু যাত্রীদের আজ ৫ জুন ১৪ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৫ জুনের ট্রেনের টিকিট।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...