Current date Sep 7, 2026
খেলা

অনুশীলনে মেসির জাদুকরী ফ্রি-কিক (ভিডিও)

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: তাকে ঘিরেই স্বপ্ন দেখছে একটা দেশ। তাকে ঘিরেই রণনীতি তৈরি করতে চান কোচ। তাই লিওনেল মেসিকে খুশি রাখার যাবতীয় চেষ্টা চলছে আর্জেন্টিনা শিবিরে। যে কারণেই মেসির ‘দ্বিতীয় ঘর’ বার্সেলোনায় চলছে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি।

ক্যাম্পে আর্জেন্টিনা অধিনায়ক খোশ-মেজাজেই আছেন। অনুশীলনেও সেরাটাই দিচ্ছেন মেসি। যেমন মেসির পা থেকে পাওয়া গেছে এক দুরন্ত ফ্রিকিক।

রোববার আর্জেটাইন ফুটবল ফেডারেশনের টুইট করা ভিডিওতে দেখা গেছে, মেসির ফ্রিকিক গোলকিপারকে বোকা বানিয়ে পোস্টের কোণ ঘেঁষে জালে জড়িয়ে যায়।

রোববার অনুশীলনে দলকে দুটি ভাগে ভাগ করে খেলান কোচ হোর্হে সাম্পাওলি। প্রথম দলে ছিলেন ১৫ জন ফুটবলার। যারা মূলত ডিফেন্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার। অন্য দলে ছিলেন তারা, যাদের ওপর আক্রমণের দায়িত্ব থাকবে।

যে দলে স্বাভাবিকভাবেই ছিলেন মেসি। সঙ্গে ছিলেন আগুয়েরো, হিগুয়াইন, দিবালা, ডি মারিয়ার মতো ফুটবলার।

অনুশীলনের পর দলের আলোচনার কেন্দ্রে ছিল মেসির সেই জাদুকরী ফ্রিকিক। বক্সের বাইরে থেকে বাঁ-পায়ে মারা কিক বাতাসে বাঁক খেয়ে জালে জড়িয়ে যায়। গোলকিপার কোনো সুযোগই পাননি বাঁচানোর।

বার্সেলোনার অনুশীলন মাঠে চলছে আর্জেন্টিনার ক্যাম্প। ক্যাম্প শেষে ইসরাইলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলে ১০ জুন রাশিয়ায় উড়ে যাবেন মেসিরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...