Current date Jul 14, 2026
বাংলাদেশ

‘জঙ্গিবাদের সব নেটওয়ার্ক গুঁড়িয়ে দিয়েছে পুলিশ’

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, বাংলাদেশে এখন জঙ্গিবাদের কোনো নেটওয়ার্ক নেই, সব গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। একইভাবে মাদকের আখড়ায় অভিযান চলবে। ঢাকার সব মাদক ব্যবসায়ীকে চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর গুলিস্তান এলাকায় দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মাদক ব্যবসায়ী, তাদের সহযোগী, মদদদাতা, আশ্রয়দাতারা যতই প্রভাবশালী হোক না কেন, কোমরে দড়ি বেঁধে আদালতে পাঠানো হবে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কারো বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার খবর পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, সোমবার রাতে রাজধানীর হাতিরঝিল ও মধুবাগ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ জন মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে অবশ্য যাচাইবাছাই করে তাদের মধ্যে ১৭ জনকে ছেড়ে দেয়া হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...