Current date Sep 7, 2026
বিশ্ব

পাকিস্তানকে হারিয়ে স্বর্ণ জিতলেন আলেকজান্ডার বো

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ১১ তম দক্ষিণ কোরিয়া ওপেন এবং ৩০ তম বুসান মেয়রস কাপ কারাতে প্রতিযোগিতা-২০১৮ তে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন আলেকজান্ডার বো। জিতেছেন সোনা। স্বাগতিক দক্ষিণ কোরিয়াসহ প্রতিযোগিতায় অংশ নেয়া ১৩টি দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

দক্ষিণ কোরিয়ার বুসান শহর থেকে আলেকজান্ডার জানান, এবারের আসরে বাংলাদেশ, জাপান, নাইরেজিরা, সেনেগাল, রাশিয়া, উজবেকিস্তান, চীন, ম্যাকাও, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, মালয়েশিয়া, ফিলিপাইন ও স্বাগতিক দক্ষিণ কোরিয়াসহ মোট ১৪টি দেশ অংশ নেয়। গত ১ ও ২ জুন সবগুলো রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে বুসান ইনডোর স্টেডিয়ামে।

প্রথমে ফিলিপাইন, ম্যাকাও, রাশিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন আলেকজান্ডার। এরপর ফাইনাল রাউন্ডে পাকিস্তানকে ছয় পয়েন্টে হারান তিনি। জয় করে নেন চ্যাম্পিয়নের মুকুট। আরেকজান্ডারের এই জয় দিয়েই প্রথমবারের মতো বাংলাদেশ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো।

আলেকজান্ডার বলেন, গত মাসে আমি শুটিং করতে গিয়ে ডান পায়ের গোড়ালি, ডান হাতের কনুই ও কাঁধে মারাত্মক চোট পেয়েছিলাম। খেলায় অংশ নেয়ার আগে এটা ছিল আমার ভয়ের কারণ! এরজন্য আমি ভালো খেলতে পারবো কিনা সেটা নিয়ে ছিলো সংশয়। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছি এটাই আনন্দের বিষয়। আসলে দেশের জন্য কোনো সম্মান বয়ে আনতে পারার মতো তৃপ্তি কিছুতে নেই।এই জয় আমি আমার সকল ভক্ত ও অনুরাগীদের উৎসর্গ করছি।

জাতীয় কারাতে প্রতিযোগিতায় ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা ছয়বার চ্যাম্পিয়ন হয়েছেন আলেকজান্ডার। প্রতিবারই গোল্ড মেডেল পেয়েছেন। ১৯৯৭ সালে দিল্লিতে অনুষ্ঠিত হওয়া সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৯৮ সালে রাশিয়াতে ইউরোপিয়ান কারাতে প্রযোগিতায় অংশ নিয়ে রানারআপ হয়েছিলেন। বর্তমানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাচিত সদস্য (কাউন্সিল মুন্সিগঞ্জ জেলা)।

এদিকে, দীর্ঘদিন পর আলেকজান্ডার বো আব্বাস নামের একটি ছবিতে অভিনয় করছেন। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন নিরব।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...