Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

ভারতীয় পোশাক চাহিদার শীর্ষে

URL copied
Share URL copied

খুলনা প্রতিনিধি: জমে উঠেছে খুলনার ঈদ বাজার। গেল কয়েক বছরের মতো এবারও মার্কেটে ভারতীয় পোশাকের চাহিদা বেশি। তবে জনপ্রিয় মেগা সিরিয়াল আর বলিউড সিনেমার নামে নামকরণ করা পোশাকের দেখা মিলছে কম।

এরই মধ্যে ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মার্কেট ও বিপণি বিতানগুলো। পছন্দের পোশাকটির জন্য তরুণীরা ছুটছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে। ব্র্যান্ডের দোকানগুলোতে তরুণদের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বিক্রেতারা।

জানা গেছে, এবার পোশাকের ক্ষেত্রে রং আর ডিজাইনের নতুনত্ব খুঁজছেন অনেকে। খুলনায় ভারতীয় থ্রি-পিস, সালোয়ার-কামিজ, শিপন, ওয়ারা, সফট সিল্ক, সুতির থ্রি-পিস ও টু পার্ট বিক্রি হচ্ছে দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে। কলেজছাত্রী আফরিন আরা আজাদ জানান, ভারতীয় থ্রি-পিসের ডিজাইন ও রং ভালো লাগছে। সবকিছুর মধ্যে এবার নতুনত্ব আছে। মধ্যবিত্তদের জন্য দামও আওতার মধ্যে। হালনাগাদ বাহারি ডিজাইনের পোশাকের কালেকশন রয়েছে প্রায় দোকানেই। ক্রেতারা ঘুরেফিরে স্বচ্ছন্দে কিনতে পারছেন পছন্দের পোশাকটি।

অন্যদিকে ছেলেদের পছন্দের তালিকায় রয়েছে পাঞ্জাবি, ফ্যাশনেবল শার্ট, চেক শার্ট, এক কালার শার্ট, জিন্স ও গ্যাবার্ডিং প্যান্ট। খুলনার রেলওয়ে বিপণি কেন্দ্র, দরবেশ চেম্বার, হ্যানিমেন মার্কেট, নিউ মার্কেট, আড়ং, সেফ অ্যান্ড সেভসহ শতাধিক ফ্যাশন হাউসে তরুণদের জন্য নজরকাড়া পোশাকের কালেকশন রয়েছে। বিক্রেতারা জানান, প্রযুক্তির কল্যাণে বদলে যাচ্ছে মানুষের জীবনধারা। সেই সঙ্গে পরিবর্তন এসেছে মানুষের রুচিতেও।

ঈদ ফ্যাশনের অনেকটাই এখন নির্ভর করে ঋতু, ট্রেন্ড আর জনপ্রিয় সিরিয়ালের নন্দিত অভিনেত্রীদের পোশাকের বিষয়টি মাথায় রেখেই। খুলনা শপিং কমপ্লেক্সের বিক্রেতা মোজাহার উদ্দিন জানান, তারুণ্যের পছন্দের দিকে খেয়াল রেখে পসরা সাজিয়েছেন দোকানিরা। প্রতিটি দোকানে দেশীয় পণ্য থাকলেও অনেকের ঝোঁক বাইরের দেশের পোশাকের প্রতি। আর ক্রেতারা এবার আগে ভাগে বাজারেই এসেছেন। ফলে সকাল থেকে গভীর রাত অবধি ভিড় থাকছে প্রতি দোকানেই।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...