Current date Sep 7, 2026
খেলা

‘নেইমারের হাতে বিশ্বকাপ উঠলেই বিয়ে’

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : সুইজারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচ আগামী ১৭ জুন। তার আগেই নেইমার দ্যা সিলভা স্যান্টোস জুনিয়রের চাপ অনেকটা বাড়িয়ে দিলেন ব্রুনা মাহকুইজিনি!

ব্রাজিলীয় তারকার বান্ধবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন নেইমারের হাতে বিশ্বকাপ উঠলেই বিয়ে সেরে ফেলবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রুনা বলেছেন, নেইমারের হাতে এবার বিশ্বকাপ উঠলেই বিয়েটা সেরে ফেলব।কিন্তু এমনই এক অনুরোধ কি ব্রাজিলীয় তারকাকে কিছুটা মানসিক চাপে রাখবে না? ব্রুনা আদৌ তা মনে করছেন না।

তিনি বলেছেন, ওর মানসিক দৃঢ়তা কতটা, সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানেন না। এবার নেইমার বিশ্বকাপ জেতার জন্য মরিয়া। সেখানেই না থেমে ব্রুনা আরও বলেছেন, এবারের ব্রাজিল দল অনেক বেশি পরিণত এবং শক্তিশালী। আমাদের দেশই রাশিয়া থেকে এবার বিশ্বকাপ নিয়ে ফিরবে। আরও যোগ করেছেন, আপাতত আমি ডেটিংটা দারুণ উপভোগ করছি। নেইমারের সঙ্গে সময় কাটানোর মধ্যে যে রোমান্টিকতা রয়েছে, তার সঙ্গে কোনও কিছুর তুলনা চলে না। ওর মতো সরল, নিষ্পাপ মানুষ দ্বিতীয় কেউ নেই। ও-ই আমার জীবনের সেরা পুরুষ।

মাঠে এবং মাঠের বাইরে নেইমারকে মানসিক শক্তি জোগাতে তিনি ব্রাজিলের জনপ্রিয় সিরিয়াল ‘গড সেভ দ্যা কিং’-এর অভিনয় থেকেও সরে এসেছেন।

ব্রুনা বলেছেন, এই সিদ্ধান্ত নিয়ে আমার কোনও আক্ষেপ বা দুঃখ নেই। এই মুহূর্তে নেইমারের পাশে থাকা অনেক বেশি প্রয়োজনীয়। ও তরতাজা থাকলে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে। তাছাড়া ব্রাজিল এবার চ্যাম্পিয়ন হলে দেশের মানুষ আনন্দে মেতে উঠবেন। তাদের মুখে হাসি ফোটাতে আমিও যে দায়বদ্ধ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...