Current date Sep 7, 2026
বিশ্ব

আইকনিক ফ্যাশন ডিজাইনার কেট স্পেডের মৃত্যু

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক: তাঁকে বলা হয়ে থাকে বর্তমান সময়ের সবচেয়ে আইকনিক ফ্যাশন হ্যান্ডব্যাগ ডিজাইনার। গতকাল সকালে ৫৫ বছর বয়সী এই তারকা ফ্যাশন ডিজাইন আইকন কেট স্পেডকে পাওয়া গেছে মৃত অবস্থায়, তাঁর নিজের ফ্ল্যাটে। ম্যানহাটান আপার ইস্ট সাইডের পার্ক এভিনিউয়ের ফ্ল্যাট থেকে তাঁকে তাঁর গৃহকর্মী উদ্ধার করে। তিনি সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় ছিলেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ধারণা করছে, এটা একটা আত্মহত্যার ঘটনা।

১৯৯৩ সালে স্বামী অ্যান্ডি স্পেডকে সাথে নিয়ে গড়ে তোলেন নিজেদের ফ্যাশন ব্র্যান্ড ‘কেট স্পেড নিউ ইয়র্ক’। একটি বিনোদন সাময়িকীর সাবেক এই এক্সেসরিস এডিটরকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। হ্যান্ডব্যাগ ছাড়াও তাঁরা কাপড় ও এক্সেসরিস ডিজাইন ব্র্যান্ড হিসেবে দ্রুত পরিচিতি পান।

তাঁর উজ্জ্বল রং আর ক্লিন-লাইনড ডিজাইন তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় ছিল।

২০০৬ সালে নিজেদের ব্র্যান্ডটি বিক্রি করে দেন তাঁরা। গড়ে তোলেন নতুন ব্র্যান্ড ফ্রাঞ্চেস ভ্যালেন্টাইন।

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, তাঁর ব্যাসার সাথে সংশ্লিষ্টরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তাঁর মৃত্যতে তাঁর ফ্যাশন ব্র্যান্ড, তাঁর ফ্যাশন ব্র্যান্ড ব্যবহারকারী এবং অনেক সেলিব্রিটিরা শোক প্রকাশ করেছেন। সূত্র : সিএনএন, নিউ ইয়র্ক টাইমস

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...