Current date Sep 6, 2026
লাইফস্টাইল

চিকেন বল থাকুক ইফতারে

URL copied
Share URL copied

লাইফস্টাইল ডেস্ক: চিকেন বল ছেলে বুড়ো সবাইই পছন্দ করেন। তাই ইফতারে খুব সহজেই বানিয়ে নিতে পারেন চিকেন বল। এটা খালি মুখে যেমন খাওয়া যায় তেমনি এটা দিয়ে মাংস মশলা কষিয়ে তরকারিও রান্না করা যায়। সাধারণত ডুবো তেলে চিকেন বল ভেজে খাওয়া যায়। আজকের ইফতারে তাই থাকুক ফ্রেশ উপাদান দিয়ে বানানো চিকেন বল।

যা যা লাগবে
মুরগির মাংস (হাড়ছাড়া ছোট টুকরা করে কাটা অথবা মুরগির কিমা)- ২ কাপ, পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ, রসুনকুচি- ১ টেবিল চামচ, আদাবাটা- ১ টেবিল চামচ, মরিচ, কুচি করে কাটা- ৪-৫ টি, জিরাগুঁড়া- ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া- ১ টেবিল চামচ, লেবুর রস- ২ চা চামচ, আলু(মাঝারি)- ১ টি, পাউরুটি- ১ টি, বিস্কুটের গুঁড়া/ ব্রেডক্রাম্ব- ১/২ কাপ, তেল- পরিমাণমত, লবণ- স্বাদমত।

যেভাবে বানাবেন
প্রথমে আলু এবং মুরগির মাংস একসাথে সেদ্ধ করে নিন। এরপর সেদ্ধ আলু ও মুরগীর মাংস একসাথে ভালো করে মাখিয়ে নিন। মাংস খুব ভালো ছাড়িয়ে আলুর সাথে মিশিয়ে নিন। এরপর এতে দিন বাকি সব মসলা জাতীয় উপকরণ। মিশ্রন অনেক বেশি নরম হলে এতে পাউরুটি টুকরো করে করে মিশিয়ে নিন। এরপর গোল গোল বল তৈরি করে নিন। এই বল বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে নিন। প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম দিয়ে বলগুলো লালচে করে ভেজে নিন। ব্যস, এবার ইফতারে গরম গরম পরিবেশন করুন পছন্দের সসের সাথে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...