Current date Sep 13, 2026
বাংলাদেশ

চাঁদপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

URL copied
Share URL copied

চাঁদপুর প্রতিনিধি : শহরের পুরাণ বাজার পূর্ব শ্রীরামদীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইউনুছ মিয়াজী ওরফে সুমন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন ৫ পুলিশ সদস্য।

মঙ্গলবার রাত পৌনে ২টায় পুরাণ বাজার স্টার আলকায়েদ জুট মিলসের পাশে বালুর মাঠে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ১০১ পিস ইয়াবা, একটি দেশি পাইপ গান, ৬ রাউন্ড গুলি, ২টি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করেছে।

নিহত ইউনুছ পুরাণ বাজার মধ্যম শ্রীরামদী বউ বাজার এলাকার মিয়াজী বাড়ির মৃত আব্দুল মাজিদ মিয়াজীর ছেলে। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় ৮টি মাদক মামলা রয়েছে।

মডেল থানা পুলিশ জানায়, মাদকের একটি বড় চালান লেন-দেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের অবস্থান টের পেয়ে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীরা পুলিশের উপর গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে ঘটনাস্থলে ইউনুছ গুলিবিদ্ধ হয় ও বাকিরা পালিয়ে যায়।

চাঁদপুর মডেল থানার ওসি মো. ওয়ালী উল্যাহ ওলি জানান, ইউনুছকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাত আড়াইটায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৪০ মিনিটে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...