Current date Sep 7, 2026
বিশ্ব

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ পরিকল্পনা চূড়ান্ত সীমায় অতিক্রমের কাছাকাছি

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ইরান সম্প্রতি ঘোষণা দিয়েছে যে তাদের পারমাণবিক চুক্তি ভেঙ্গে গেলে তারা ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের সক্ষমতা বৃদ্ধি করতে পারবে। তাদের এই ঘোষণা চূড়ান্ত সীমায় পৌঁছানোর কাছাকাছি যাওয়ার মতো বলে মন্তব্য করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভস ল্য দ্রিয়ান বুধবার ইউরোপ ১ রেডিওকে বলেন, চূড়ান্ত সীমা নিয়ে খেলা করা সবসময়ই বিপজ্জনক।
কিন্তু ল্য দ্রিয়ান এটাও বলেন যে, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি রক্ষা করার পরিকল্পনা অপরিবর্তিত আছে।

উল্লেখ্য, গত মাসে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে আসার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে চুক্তিটির পশ্চিমা অংশীদারদের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন চলছে ইরানের।

মঙ্গলবার ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে সরে আসার জন্য ফ্রান্সকে আহবান জানান ইসরাইলি প্রধানমন্ত্রীও বেনইয়ামিন নেতানিয়াহু। এর আগের দিন সোমবার একই বিষয় নিয়ে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দেখা করেন নেতানিওয়াহু। তবে মার্কেল তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর মঙ্গলবার ফ্রান্সে সফর করেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

ফ্রান্সের প্রতি ইরানের আঞ্চলিক আগ্রাসন সামাল দেয়ার দিকে মনোযোগ দেয়ার আহবান জানান নেতানিয়াহু। তিনি আরো বলেন, ফ্রান্সকে চুক্তি থেকে সরে আসতে বলার কোন দরকার নেই। কেননা অর্থনৈতিক চাপে সে চুক্তি এমনিতেই ভেঙ্গে পড়বে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...