Current date Jul 14, 2026
বিনোদন

যে কারণে বিয়ে করছেন না দীপিকা!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বলিউড তারকা দীপিকা পাড়ুকোন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এমন গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। রণবীর সিংয়ের সঙ্গে ঘর বাঁধতে চলেছেন নায়িকা। কিন্তু দীপিকা বারবার নাকি বিয়ে তারিখ পিছিয়ে দিচ্ছেন। এর পেছনের কারণ নিয়ে রয়েছে নানা রহস্য!

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীপিকাকে ভীষণ ভালোবাসেন রণবীর সিং। কিন্তু দীপিকা এখনো পুরনো প্রেমিককে ভুলতে পারছেন না। এর আগে রণবীর কাপুরের সঙ্গে গভীর প্রেমে মজেছিলেন এই অভিনেত্রী।

কিন্তু রণবীর কাপুর দীপিকার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। ঠিক তখনই বন্ধুর মতো দীপিকার জীবনে জড়িয়ে যান রণবীর সিং।

অন্যদিকে ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভেঙে যাবার পর নতুন করে আলিয়া ভাটের সঙ্গে প্রেম করছেন রণবীর কাপুর। এমন গুঞ্জন শোনা যায়, বলিউড পাড়ায়।

কিন্তু দীপিকা এখনো রণবীর কাপুরকে পুরোপুরি মন থেকে মুছে ফেলতে পারেননি। যার জন্য রণবীর সিংয়ের সঙ্গে ঘর বাঁধতে গিয়ে বারবার তারিখ পিছিয়ে দিচ্ছেন।

তবে ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী অক্টোবর থেকে ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

এখন দেখার অপেক্ষায়, দীপিকা রণবীর কাপুরের প্রেমের যাদু থেকে বেরিয়ে রণবীর সিংয়ের সঙ্গে মালা বদল করতে পারেন কিনা?

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...