Current date Sep 13, 2026
বাংলাদেশ

ময়মনসিংহে হর্কাস মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহ শহরের প্রধান বাণিজ্যিক এলাকা গাঙ্গিনার পাড়ের হকার্স সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে সকাল ৭টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মার্কেটের প্রায় দেড় শতাধিক দোকান আগুনে পুড়ে গেছে। ঈদের মাত্র দিন দশেক আগে ভরা মওসুমে এই অগ্নিকাণ্ডে বহু দোকান পুড়ে যাওয়ায় পথে বসার উপক্রম হয়েছে দোকান মালিকদের।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চত করে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। এ মার্কেটে প্রায় তিন শতাধিক দোকান রয়েছে। খবর পেয়ে ময়মনসিংহ, ত্রিশাল, মুক্তাগাছা ও ঈশ্বরগঞ্জসহ মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অনেকক্ষণ চেষ্টার পর সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন নেভানো হয়।

এদিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধশত কোটি টাকা হবে। তিনি আরো জানান, আশেপাশে পানির উৎস না থাকায় সমস্যা হচ্ছে। সেই সঙ্গে সংকীর্ণ মার্কেটে ঠাসাঠাসি করে থাকা পণ্যে বোঝাই দোকানগুলোর আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীদের।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...