Current date Sep 7, 2026
খেলা

ভারত-পাকিস্তানের পর থাইল্যান্ডকেও উড়িয়ে দিলো মেয়েরা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : টানা তৃতীয় জয় তুলে নিলো বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ বৃহস্পতিবার থাইল্যান্ডকে নয় উইকেটে হারিয়েছে মেয়েরা। তৃতীয় জয়ের পথে তারা পাকিস্তান ও ভারতকে হারিয়েছে।

টস জিতে থাইল্যান্ডকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। দলটি ২০ ওভার ব্যাট করলেও ৮ উইকেটের বিনিময়ে মাত্র ৬০ রান করতে সক্ষম হয় তারা। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন ও নাহিদা আক্তার দুটি করে এবং জাহানারা আলম, ফাহিমা খাতুন, খাজিদাতুল কোবরা ও রুমানা আহমেদ পেয়েছেন একটি করে উইকেট। থাইল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন নাট্য বুচাথম।

জবাবে এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। আয়শা রহমান ও নিগার সুলতানা দুজনেই ব্যক্তিগত ২৫ রান করে অপরাজিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...