Current date Sep 13, 2026
বাংলাদেশ

গোপালগঞ্জে মহিলা মাদককারবারিসহ গ্রেফতার ৩

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাজিয়া বেগম (৩০) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার উপজেলার নোয়াদা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপর আসামীরা হলেন, আন্ত: জেলা মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য ও মাদক কারবারি সাইফুল ইসলাম বাদশা (৩৫) ও সোহেল (২২)।

গ্রেফতারকৃতদের মধ্যে রাজিয়া বেগম ও সাইফুল ইসলাম বাদশা সম্পর্কে স্বামী স্ত্রী। এদের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার চিলমারী গ্রামে। অপর আসামী সোহেল কোটালীপাড়া উপজেলার নোয়াদা গ্রামের সিদ্দিকের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম বাদশা মাদক ব্যবসায়ী ও আন্ত: জেলা মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য। তার স্ত্রী রাজিয়া বেগম একজন মাদক ব্যবসায়ী । এদেরকে নোয়াদা গ্রামের মাদক কারবারি সোহেলের বাড়ির পাশ থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় এদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল, ২০ পিছ ইয়াবা, মোটরসাইকেলের ভুয়া কাগজপত্র জব্দ করা হয়। সাইফুল ইসলাম বাদশার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় ডজন খানেকের মতো মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...