Current date Sep 7, 2026
খেলা

হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে টাইগাররা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আজ শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে সাকিব বাহিনী। তারা আজ দুই ম্যাচ হারার দু:স্মৃতি পেছনে ফেলে স্বাভাবিক খেলাটা খেলতে চায়।

ভারতের দেরাদুন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে যথারীতি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আজকের স্কোয়াডে দুটি পরিবর্তন আসতে পারে।সবশেষ শ্রীলংকা বিপক্ষে সিরিজ জেতা টাইগারদের আফগানিস্তানের বিপক্ষে এ হাল হবে কেউ ভাবতেও পারেনি। র‌্যাংকিংয়ে উপরের দিকে থাকলেও টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স ছিল আশা জাগানিয়া। কিন্তু গত দুটি ম্যাচ যারা দেখেছেন তারা মোটেও পরিচিত বাংলাদেশের দেখা পায় নি। বিশেষ করে লম্বা ব্যাটিং লাইন আপ থাকা সত্ত্বেও দুই ম্যাচেই ব্যাটিংয়ে ধরাশায়ী হয়েছে।

যাই হোক আজকের ম্যাচে পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে সাকিব বাহিনী। সে কারণে দলে দুটি পরিবর্তনের আভাস মিলেছে। এর একটি হচ্ছে অলরাউন্ডার মোসাদ্দেকের পরিবর্তে মেহেদী মিরাজ। আর অন্যটি ব্যাটসম্যান সৌম্যর পরিবর্তে আরিফুল হক।

মোসাদ্দেক দুটি ম্যাচে সুযোগ পাওয়া সত্ত্বেও ব্যাটে বলে নিজেকে মেলে ধরতে পারে নি। তাই তার জায়গায় মিরাজ সুযোগ পেয়ে যাচ্ছেন।অন্যদিকে সৌম্য বারবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না। তার ব্যাট হাসছে না। তাই টিম ম্যানেজমেন্ট আজকের ম্যাচে তার বিকল্প হিসেবে তরুণ আরিফুল হককে ভাবছে। আরিফুল ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরে দলে জায়গা করে নিয়েছে।

প্রথম ছয় ব্যাটসম্যান অক্ষতই থাকবে। সেই হিসেবে আজকের ম্যাচের হিসেবটা এমন হতে পারে ৬ ব্যাটসম্যান+দুই অলরাউন্ডার+তিন বোলার। গত ম্যাচে সাব্বির ভালো না করলে আজকের ম্যাচে তার বাদ পড়াটা অবশ্যম্ভাবী ছিল। এদিকে নাজমুল ইসলাম অপুর বদলে রাহিকেও সুযোগ দেওয়া হতে পারে।

সম্ভাব্য একাদশ
১. তামিম ইকবাল
২. লিটন দাস
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. মাহমুদুল্লাহ রিয়াদ
৭. আরিফুল হক/ সৌম্য সরকার
৮. মেহেদি হাসান মিরাজ/মোসাদ্দেক হোসেন
৯. আবু হায়দার রনি
১০. রুবেল হোসেন
১১. নাজমুল ইসলাম অপু/ রাহি

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...