Current date Sep 7, 2026
অর্থনীতি

কসমেটিকস ও টয়লেট্রিজ পণ্যের দাম বাড়ছে

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : প্রস্তাবিত বাজেটে কসমেটিকস ও টয়লেট্রিজ পণ্যের ওপর নতুন করে মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করা হয়েছে। এতে এসব পণ্যের দাম বাড়বে।

বৃহস্পতিবার বেলা ১২টা ৫১ মিনিট থেকে ২০১৮-১৯ সালের বাজেট প্রস্তাব পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রস্তাবিত বাজেটে পুরুষের শেভিং পণ্য, ওয়াশরুম ফ্রেশনারসহ সমজাতীয় পণ্যের ওপর অতিরিক্ত ভ্যাট আরোপের কথা বলা হয়েছে।

এসব পণ্যে ভ্যাটের হার ১০-১৫ শতাংশে উন্নীত করা হচ্ছে। সেখানে প্রসাধনী সামগ্রীর ওপর ১০ শতাংশ ভ্যাট আরোপের কথা বলা হয়েছে।

তবে প্রস্তাব অনুযায়ী সবচেয়ে বেশি বাড়ছে টয়লেট্রিজ পণ্যের দাম। এর মধ্যে সিরামিক বাথটাব, জাকুজ্জি, শাওয়ার ও শাওয়ার ট্রে রয়েছে। এসব পণ্যে বিদ্যমান ২০ শতাংশ ভ্যাট বাড়িয়ে ৩০ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...