Current date Sep 7, 2026
অর্থনীতিবাংলাদেশ

নারী উন্নয়নে ১২৫ কোটি টাকার বিশেষ বরাদ্দ

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : আগামী অর্থবছরের (২০১৮-১৯) প্রস্তাবিত বাজেটে নারীদের উন্নয়নে ১২৫ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

বৃহস্পতিবার আগামী অর্থবছরের জন্য বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি দেশের ৪৭তম ও আওয়ামী লীগ সরকারের ১৮তম এবং অর্থমন্ত্রীর দ্বাদশ বাজেট প্রস্তাব। ‘সমৃদ্ধ আগামী পথযাত্রায় বাংলাদেশ’ নাম দিয়ে প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।

এবার উন্নয়ন ও অনুন্নয়ন মিলে জাতীয় বাজেটের আকার ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, ‘অন্যান্য বছরের মতো এবারও কয়েকটি বিশেষ উদ্দেশ্যে কিছু থোক বরাদ্দ রাখা হয়েছে। নারীদের অগ্রগতির উদ্দেশ্যে নারী উদ্যোক্তা তহবিলে ১০০ কোটি টাকা এবং নারী উন্নয়ন বিশেষ তহবিলে ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘স্কিল ডেভেলপমেন্ট ফান্ডে গত দুই বছরের মতো এবারও ১০০ কোটি টাকা বরাদ্দ রাখছি। ভূমিকম্পজনিত ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।’

দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখায় এনজিও ফাউন্ডেশনে ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেয়া হচ্ছে জানিয়ে মুহিত বলেন, ‘এছাড়া পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনে ২৫০ কোটি এবং এসএমই ফাউন্ডেশনে ১০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দিতে চাই।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...