Current date Sep 7, 2026
খেলা

স্পেনকে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলবে ব্রাজিল!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল হবে। স্পেনকে হারিয়ে রাশিয়ায় বিশ্বকাপ জিতবে ব্রাজিল। না, রাশিয়ায় কাপ-যুদ্ধ শুরুর দিন কয়েক আগে কোনও মজা করা হচ্ছে না। আর এমন একখানা ভবিষ্যদ্বাণী আমরা করছি না। করছে আমেরিকার একটি সমীক্ষা সংস্থা। তবে ব্যাপারটাকে সমীক্ষা বললে ভুল হবে।

বলা ভালো অনেক গবেষণা ও পরীক্ষার পরই তারা এমন একটা ভবিষ্যদ্বাণী করার সাহস দেখিয়েছে। আমেরিকার সেই সংস্থাটির নাম গ্রেসনোট। আর তারা রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটা দলের শক্তি-দুর্বলতা নিয়ে পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষার ক্ষেত্রে তারা যে প্রযুক্তি ব্যবহার করেছে তার নাম ইলো সিস্টেম। এই প্রযুক্তিতে সাধারণত দাবা বা ওই জাতীয় খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়ের স্কিল টেস্ট হয়। হালফিলে অবশ্য আমেরিকার বেসবল ফুটবল দলগুলোর স্কিল টেস্টের ক্ষেত্রেও এই ইলো সিস্টেম ব্যবহার করা হয়।

গ্রেসনোট সংস্থাটির হয়ে এই গবেষণার দায়িত্বে থাকা সাইমন গ্লিভের দাবি, অন্য দলগুলোর থেকে ব্রাজিলের এবার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২১ শতাংশ বেশি। প্রতিটা দলের স্কিল হিসাবে তাদের একশোর মধ্যে নম্বর দিয়েছে গ্রসনোট। ব্রাজিল তাতে নম্বর পেয়েছে ৯০। স্পেন ৭৬।

জার্মানিকে তারা দিয়েছে ৭৯। আর্জেন্টিনা ৮২। উরুগুয়ে ও কলম্বিয়াকে ৭৭ নম্বর দিয়েছে তারা। জার্মানি বা আর্জেন্টিনার দলগুলো নম্বরের দিক থেকে স্পেনের চেয়ে বেশি পেলেও গ্রেসনোট তাদের ফাইনালিস্ট বলে ধরছে না। তাদের যুক্তি, বিশ্বকাপ জিততে যে এক্স ফ্যাক্টর প্রয়োজন সেটা এবারের স্পেন দলে অনেক বেশি রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...