Current date Oct 23, 2026
প্রযুক্তি

কর বসছে গুগল, ফেসবুক ইউটিউবসহ ই-কমার্স ব্যবসায়

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ভার্চুয়াল লেনদেনকারী বিদেশি প্রতিষ্ঠানের বাংলাদেশে অর্জিত আয়ের উপর যথাযথ কর পরিশোধ করতে হবে। এ লক্ষ্যে আয়কর আইনের প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। গুগল, ফেসবুক, ইউটিউবসহ সব ধরনের ভার্চুয়াল লেনদেনকারী প্রতিষ্ঠানের উপর এটি প্রযোজ্য হবে। এসব প্রতিষ্ঠানের লেনদেনের উপর ৫ শতাংশ হারে ভ্যাট আরোপেরও প্রস্তাব দেয়া হয়েছে।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, বর্তমানে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় যথেষ্ট বেড়েছে। এ পণ্য বা সেবার পরিসরকে আরো বৃদ্ধি করার লক্ষে ভার্চ্যুয়াল বিজনেস নামে একটি সেবার সংজ্ঞা সৃষ্টি করা হয়েছে। এর ফলে অনলাইনভিত্তিক যেকোন পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় বা হস্তান্তরকে এ সেবার আওতাভুক্ত করা সম্ভব হবে। তাই ভার্চায়াল বিজনেস সেবার উপর ৫ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রস্তাব করছি।

ভার্চুয়াল সেবার ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক ব্যাখ্যায় বলা হয়, যে কোন ধরণের নিজস্ব বিক্রয় বা ব্যবসা কেন্দ্র ছাড়া ইলেক্ট্রনিক নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে ইন্টারনেট, ওয়েব, সোশ্যাল মিডিয়া, বা মোবাইল অ্যাপ্লিকেশনভিত্তিক প্লাটফর্ম বা এ ধরণের কোন মিডিয়া ব্যবহার করে কোন পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় বা হস্তান্তর এ সেবার আওতাভুক্ত। অবশ্য টেলিকম অপারেটরদের যে কোন ধরণের মোবাইল ভ্যালু অ্যাডেড সেবা এর অন্তভ‚ক্ত হবে না।

দীর্ঘদিন থেকেই বিভিন্ন পক্ষ এসব সেবাকে ভ্যাট-ট্যাক্সের আওতায় আনার দাবি জানিয়ে আসছিল। সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের পক্ষ থেকেও এসব সেবার বিপরীতে ভ্যাট আদায়ের আহ্বান জানানো হয়েছিল। নোয়াবের পক্ষ থেকে বলা হয়, গুগল, ফেসবুক, ইউটিউবসহ এ ধরণের ভার্চুয়াল সেবার কারণে সংবাদপত্রে বিজ্ঞাপন অর্ধেক কমে গেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...