Current date Sep 6, 2026
Lead Newsপরিবেশবাংলাদেশ

সবচেয়ে বেশি বরাদ্দ পরিবহন-যোগাযোগে, দ্বিতীয় শিক্ষায়

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক: ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন বাজেটের মোট আকার ধরা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৬৯ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগে—২৬ দশমিক ৬ শতাংশ। এরপর দ্বিতীয় অবস্থানে আছে শিক্ষা ও প্রযুক্তি খাত। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে এই বাজেট প্রস্তাব করেন।

তার বাজেট বক্তব্য অনুযায়ী, আগামী অর্থবছরে সবচেয়ে বেশি বরাদ্দ পরিবহন ও যোগাযোগে—২৬ দশমিক ৬ শতাংশ। এরপর শিক্ষা ও প্রযুক্তি খাত—১৬ দশমিক ৩ শতাংশ। স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ দশমিক ৭ শতাংশ।

প্রস্তাবিত অনুন্নয়ন বাজেটে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯০৪ কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছিল ২ লাখ ৪৫ হাজার ১৪ কোটি টাকা।

অনুন্নয়ন বাজেটে সবচেয়ে বরাদ্দ দেওয়া হয়েছে সরকারের সুদ পরিশোধে ১৮ শতাংশ। চলতি বাজেটে যা ১৬ দশমিক ৯ শতাংশ। এরপরই বরাদ্দ পেয়েছে বেশি শিক্ষা ও প্রযুক্তি খাত ১৩ দশমিক ৬ শতাংশ।

তবে চলতি বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ কিছুটা বেশি ছিল, ১৪ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া বরাদ্দ কিছুটা কমেছে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে। প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৬ দশমিক ৪ শতাংশ। চলতি বাজেটে আছে ৬ দশমিক ৭ শতাংশ। পেনশন অবসর ভাতায় বরাদ্দ রাখা হয়েছে ৯ দশমিক ১ শতাংশ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...