Current date Sep 7, 2026
খেলা

সাকিবের চোখে হতাশার সিরিজ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : হতে পারত সান্ত্বনা। এনে দিতে পারত কিছুটা স্বস্তি। শেষ পর্যন্ত হলো না কিছুই। হাতছানি দিয়েও ধরা দিল না জয়। মিলিয়ে গেল স্বস্তির আশাও। আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশড বাংলাদেশ। সিরিজে নিজেদের পারফরম্যান্সে হতাশ সাকিব আল হাসান।

সিরিজের শেষ ম্যাচে বৃহস্পতিবার জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছে ১ রানে। সিরিজের ফলাফল ৩-০। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে সেই হতাশারই প্রতিফলন।

“আগের দুই ম্যাচের চেয়ে আমরা ভালো খেলেছি। তবে সিরিজটা আমরা যেভাবে খেলেছি, অবশ্যই খুবই হতাশার। অনেক কিছুই খতিয়ে দেখার আছে এই সিরিজের পারফরম্যান্সের। আরও অনেক ভালো পরিকল্পনা নিয়ে নামতে হবে আমাদের।”

আগের দুই ম্যাচের চেয়ে এদিন বোলিং পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল বাংলাদেশের। আগে ব্যাটিংয়ে নামা আফগানদের আটকে রাখা গিয়েছিল ১৪৫ রানে। কিন্তু ব্যাটিং আবারও ভুগিয়েছে দলকে।

৫৩ রানে ৪ উইকেট হারানো দলকে উদ্ধার করেছিল মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর জুটি। কিন্তু জয়ের তীরে দলকে নিতে পারেননি দুজন। সাকিবের হতাশার সুরে মিশে থাকল সেই প্রাপ্তি-অপ্রাপ্তি গুলো।

“আমরা মোটামুটি জুতসই স্কোরে ওদের আটকে রাখতে পেরেছিলাম। আমার বিশ্বাস ছিল, এই রান তাড়া করার মতো ব্যাটিং আমাদের আছে। দূর্ভাগ্যজনক ভাবে পারিনি। আজকে অনেক কাছে গিয়েছিলাম। কিন্তু মাঝের কিছু ওভারে মাত্র ৩-৪ রান করে হয়েছে। এটার মূল্য দিতে হয়েছে।”

“মাহমুদউল্লাহ ও মুশফিক ভালো খেলেছে। দুর্ভাগ্যজনকভাবে শেষ করতে পারেনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটি হতেই পারে। যেটা বলেছি, অনেক কিছুতে উন্নতি করতে হবে আমাদের।”

অধিনায়ক জানালেন, দেরাদুনের উইকেট-কন্ডিশনও ভুগিয়েছে বাংলাদেশকে। তবে উন্নতির তাগিদটা জানাতে ভুললেন না।

“আমরা যে ধরনের কন্ডিশনে অভ্যস্ত, ততটা আদর্শ ছিল না কন্ডিশন। ভারতে সাধারণত ব্যাটিং উইকেট থাকে। এখানে তা ছিল না। আর এই উইকেটকে কাজে লাগানোর মতো ভালো স্পিনার ওদের আছে। যাহোক, আমাদের এসব জায়গা্য়ই উন্নতি করতে হবে।”

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...