Current date Sep 7, 2026
বিশ্ব

গাড়ির হুডে মাছ ভাঁজা!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: ইন্টারনেটে এরকম অনেক ছবি ও ভিডিও পাওয়া যাবে, যেখানে কেবল সূর্যের তাপে ডিম পোচ করতে দেখা যায় বিভিন্ন মানুষকে। আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হইচইও কম হয়নি। এবার এই কুকিং এক্সপার্টরা তাদের প্রতিভাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গাড়ির হুডের ওপর মাছ ভাঁজার মতো বিস্ময়কর কাজ করে দেখালেন এক চীনা নারী।

টুইটারে প্রকাশিত একাধিক ছবিতে দেখা যায়, একটি কালো রঙের গাড়ির হুডের ওপর পাঁচটি ছোট আকৃতির মাছ সারিবদ্ধ করে রেখেছেন এক নারী। পরের ছবিতে দেখা যায়, একপাশ ভাঁজা হয়ে যাওয়ার পর মাছগুলো একে একে উল্টে দিচ্ছেন তিনি। তৃতীয় ছবিতে একটি মাছ উঁচু করে ধরলে দেখা গেলো, মাছটি ভালোভাবেই ভাঁজা হয়েছে।

ছবিগুলো টুইটারে প্রকাশ করে পিপলস ডেইলি চায়না। তারা জানায়, পূর্ব চীনের শ্যানদং প্রদেশের বিনঝউ শহরে তার বসবাস। ওই শহরের তাপমাত্রা এখন এতটাই চরমে যে, গাড়ির হুডের ওপর নিশ্চিন্তে ভেঁজে ফেলা যাবে মাছ।

গত বছর ভারতের উড়িষ্যার তিতলাগর শহরের এক ব্যক্তি কোনো আগুন ছাড়াই কেবল সূর্যের তাপে ডিম পোচ করেন। ওইসময় তীব্র তাপপ্রবাহের কারণে পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় ওই এলাকায়।

ভারতীয় সংবাদ সংস্থার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ফ্রাইপ্যানের মধ্যে ডিম নিয়ে তা রেখে দেন রাস্তায়। এক মিনিট পার হতে না হতেই সূর্যের তাপেই ডিমটি খাওয়ার উপযোগী হয়ে ওঠে।

২০১৭ সালের জুলাইতে দুবাইয়ের এক ব্যক্তি বাড়ির উঠানে ফ্রাইপ্যান রেখে ৪৬ ডিগ্রি তাপমাত্রায় ডিম পোচ করেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...