Current date Sep 13, 2026
বাংলাদেশ

করজালে আসবে উবার-পাঠাও

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: উবার-পাঠাও বা অ্যাপভিত্তিক রাইড শেয়ারিংয়ের ভাড়ার ওপর ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট কোম্পানিকে দিতে হবে উৎসে কর। আর এসব সেবায় যারা যানবাহন দেবেন তাদের টিআইএন (ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার) থাকতে হবে। গতকাল জাতীয় সংসদে উত্থাপিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বাজেট বক্তব্যে তিনি বলেন, বর্তমানে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এ পণ্য বা সেবার পরিসরকে আরও বাড়াতে ভার্চুয়াল বিজনেস নামে একটি সেবার সংজ্ঞা সৃষ্টি করা হয়েছে। ফলে অনলাইনভিত্তিক যে কোনো পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় বা হস্তান্তরকে এর আওতাভুক্ত করা সম্ভব হবে। তাই ভার্চুয়াল বিজনেস সেবার ওপর ৫ শতাংশ হারে মূসক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে অর্থবিলে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবার ক্ষেত্রে কর আদায়ে স্পষ্ট নির্দেশনা জারি করা হয়েছে।

এদিকে বিআরটিএর ‘এনলিস্টমেন্ট সার্টিফিকেট’ নিতে সাতটি অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি আবেদন করে। কোম্পানিগুলো হচ্ছেÑ উবার লিমিডেট, পাঠাও লিমিডেট, সহজ লিমিটেড, চালডাল লিমিটেড, আকাশ টেকনোলজি লিমিটেড, গোল্ডেন রিং লিমিডেট এবং ও ভাই লিমিটেড।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালার গেজেট জারি করা হয় এবং ১৫ জানুয়ারি রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা অনুমোদন দেয় মন্ত্রিসভা। বর্তমানে উবার, পাঠাও ছাড়াও দেশে স্যাম, আমার রাইড, মুভ, বাহন, চলো অ্যাপে, ট্যাক্সিওয়ালা, ওই খালি, লেটস গো ইত্যাদি নামে বিভিন্ন কোম্পানি অ্যাপভিত্তিক এ পরিবহন সেবা দিচ্ছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...