Current date Sep 7, 2026
খেলা

ইমরান খান লম্পট ও অসৎ, অভিযোগ দ্বিতীয় স্ত্রীর

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : আদতে একটি বই। তবে বাস্তবে বোমার থেকে কম কিছু নয়। পাক রাজনীতি ও ক্রিকেট মহলে বোমা ফাটিয়েছেন ইমরানে খানের দ্বিতীয় স্ত্রী রেহাম খান। বইয়ের মধ্যেই আছে ইমরান খান, ওয়াসিম আকরামের মতো পাক সেলিব্রিটিদের জীবনের অন্ধকার দিক। যদিও লেখিকাকে আইনি নোটিস পাঠিয়েছেন সেলিব্রিটিরা।

যখন খেলতেন, তখন থেকেই নারীমহলে ইমরানের তুমুল জনপ্রিয়তা। পাকিস্তানের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সঙ্গেও নাম জড়িয়েছিল তার। নারীসঙ্গ যে সাবেক পাক অধিনায়ক যথেষ্ট উপভোগ করেন, তাও কারও অজানা নয়।

সাবেক স্ত্রী হওয়ার সুবাদে ইমরান খানকে কাছ থেকে দেখেছেন রেহাম খান। সেই অভিজ্ঞতার কথাই বইতে লিখেছেন তিনি। কি লিখেছেন ইমরানের দ্বিতীয় স্ত্রী? তার চোখে ইমরান ‘লম্পট, অসৎ ও অধার্মিক’। দেশবাসীর কাছে সত্য গোপনের মতো গুরুতর অভিযোগে সাবেক পাক অধিনায়ককে কাঠগড়া তুলেছেন তারই সাবেক স্ত্রী।

রেহাম খানের দাবি, অল্পবয়সী মেয়েদের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছেন ইমরান। তারা যথন গর্ভবতী হয়ে পড়তেন, তখন জোর করে গর্ভপাত করাতেন তিনি। আর এই কাজে ইমরানকে সাহায্য করেছিলেন পাক বংশোম্ভুত ব্রিটিশ ব্যবসায়ী জুলফি বুখারি। এখানেই শেষ নয়, বইতে রেহাম খান লিখেছেন, তার সঙ্গে সম্পর্ক থাকাকালীন তেহরিক-ই-ইনসাফের মিডিয়া কো-অর্ডিনেটর অনিলা খোয়াজার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন ইমরান খান। তাকে নিজের ইচ্ছামতো কাজ করতে বাধ্য করতেন অনিলা। বাদ যাননি পাকিস্তানের ক্রিকেট দলের ইমরানের সতীর্থ ওয়াসিম আকরামও। তাকে ‘নারীবাজ’ বলে মন্তব্য করেছেন রেহাম খান।

ইমরান খান, ওয়াসিম আকরামকে পাকিস্তানের আইকন বললেও কম বলা হয়। ইমরানের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওয়াসিম আকরাম। রেহাম খানকে আইনি নোটিস পাঠিয়েছেন দু’জনেই। আইনি নোটিস পাঠিয়েছেন পাক বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী জুলফি বুখারি, অনিলা খোয়াজা, এমনকি, রেহামের প্রথম স্বামী ইজাজ রেহমানও। বইটি প্রকাশিত হলে রেহাম খানের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন ইমরান খানের প্রথম স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...