Current date Sep 13, 2026
বাংলাদেশ

এবারের বাজেট জনবান্ধব ও গণমুখী : তোফায়েল আহমেদ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এবারের বাজেট জনবান্ধব ও গণমুখী। এই বাজেটের মাধ্যমে দেশের মানুষ উপকৃত হবে।

তিনি বলেন, চলতি বছর দেশের জিডিপির প্রবৃদ্ধি হার ৭ দশমিক ৬৫ ভাগ রয়েছে। ২০২০ সালে এটাকে আমরা ৮ শতাংশে উন্নীত করব। সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেই জাতীয় সংসদে এবারের বাজেট পেশ করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ভোলা উপজেলা সদরের ধনীয়া ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে দু:স্থ ও অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এ কথা বলেন। অনুষ্ঠানে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী দেড় হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। পরে তিনি বাপ্তা, কাচিয়া, পশ্চিম ইলিশা, পুর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নে অসহায়দের মাঝে আরো ৮ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

এ সময় জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সূপার মো. মেকতার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদুল আলম, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাত হোসেন কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।বাসস

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...