Current Date:Mar 19, 2026

রাজধানীতে এক কোটি জাল টাকাসহ আটক ১০

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকায় ১০ জাল টাকা কারবারিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ১ কোটি টাকার জাল টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযান চালিয়ে জাল টাকা কারবারির ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় এক কোটি জাল টাকা ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এক কোটি টাকার পুরোটাই জাল। এ বিষয়ে আজ শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Share