Current date Sep 7, 2026
খেলা

আরেকবার সুযোগ চান মুশফিক

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তনের কাছে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ হোয়াইটওয়াশ হয়ে লজ্জায় ডুবতে হলো বাংলাদেশকে। প্রথম দুই ম্যাচে প্রায় একপেশে খেলে জিতে নিয়েছিল আফগানরা। শেষ ম্যাচে বেশ প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে ফেলেছিল মাহমুদ উল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের ভায়রা-ভাই জুটি। ৮৪ রানের উটি গড়ে মুশফিক আউট হতেই বদলে যায় দৃশ্যপট। রশিদ খানের করা শেষ ওভারের শেষ বলে ৪ রান তুলতে না পেরে ১ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় সাকিব আল হাসানের দলকে।

শেষ ৩ ওভারে যখন প্রয়োজন ৩৩ রান, রশিদ খানের এক ওভার ম্যাচ থেকে অনেকটাই দূরে ঠেলে দিয়েছিল বাংলাদেশকে। সেই ওভারে এসেছিল মাত্র ৩ রান। পরের ওভারে করিম জানাতকে টানা পাঁচ বাউন্ডারি হাঁকান মুশফিক। ম্যাচ চলে আসেছ হাতের মুঠোয়। শেষ ওভারে দরকার ছিল ৯ রান। বোলার সেই রশিদ খান। কিন্তু উড়িয়ে মারতে গিয়ে প্রথম বলেই আউট মুশফিক। যদিও ৩৭ বলে ৪৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি। তবুও দলের পরাজয়ে তার কণ্ঠে হতাশা ঝরল।

ম্যাচ শেষে মুশি বললেন, ‘১ রানে হারাটা অবশ্যই হতাশার। সিরিজ যদিও আগেই হেরে গিয়েছিলাম, একটি জয় তবু দলকে স্বস্তি দিতে পারত। দূর্ভাগ্যজনক ভাবে সেটি হয়নি। পরেরবার যদি সুযোগ আমার কাছে আসে, আশা করি আমি কাজে লাগাব। জানতাম এই উইকেট রান তাড়া কঠিন হবে। একই উইকেটে তিনটি ম্যাচ, শেষ ইনিংসে ব্যাট করা কঠিন। শেষ দুই ওভারে ২-৩ রানের ঘাটতি ছিল আমাদের। সত্যি বলতে, ১৯তম ওভারে ২০ রানের বেশি আসাটাই তো অপ্রত্যাশিত।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...