Current date Sep 7, 2026
অর্থনীতি

সপ্তাহের ব্যবধানে কমেছে লেনদেন

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও সপ্তাহের ব্যবধানে কমেছে লেনদেন। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৪৫ কোটি টাকা বা ৬.৩৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট ২ হাজার ১২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ২৬৫ কোটি টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন কমেছে ১৪৫ কোটি টাকা বা ৬.৩৮ শতাংশ।

সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৬ দশমিক ৭৬ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৬ দশমিক ৮৭ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৫ দশমিক ৩১ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ০৬ শতাংশ।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২২.৭৯ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩.০৮ পয়েন্ট বা ০.১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৮ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.২৭ পয়েন্ট বা ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২৩৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টি কোম্পানির। আর দর কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৪৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৫৮টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩০টির। অপরদিকে সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৬টির, শেয়ার দর কমেছে ১৩০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...