Current date Sep 13, 2026
বাংলাদেশ

ওসমানী বিমানবন্দরে ৭ কেজি স্বর্ণসহ যুবক আটক

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কেজি ৯০০ গ্রাম ওজনের ৬০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা।

শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে ওমানের মাসকট থেকে বাংলাদেশ বিমানের বিজি-২২২ নম্বর ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন মো. ইকবাল হোসেন (২৬) নামের ওই যুবক। তার পাশের সিটের নিচে রেখে ৬০টি স্বর্ণের বার আনেন তিনি। যার বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।

আটক ইকবাল হোসেন চট্টগ্রামের সাতকানিয়া থানার মধ্যম কাঞ্চন এলাকার শেখ আহমদের ছেলে।

কাস্টমস বিভাগের এডিশনাল কমিশনার মো. নিয়াজুর রহমান জানান, ওমানের রাজধানী মাসকট থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২২২ তে সিলেট হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল ইকবালের। ফ্লাইটটি সিলেটে আসে শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে। ওই ফ্লাইটের যাত্রী ইকবাল হোসেনের পাশের সিট-৩৭ জে’র নিচে স্বর্ণের বারগুলো রাখা ছিল।

যাত্রীরা বিমান থেকে নামার পর ওই সিটের নিচ থেকে স্বর্ণের বার রাখা ব্যাগ নিয়ে বের হওয়ার সময় শুল্ক গোয়েন্দারা ব্যাগটিতে তল্লাশি চালিয়ে তাকে আটক করেন। তবে জিজ্ঞাসাবাদে ইকবাল হোসেন স্বর্ণের বারগুলো তার নয় বলে জানিয়েছেন।

বিমানের একটি সূত্র জানায়, ইকবাল বিমানে তার সিট-৩১ এইচ’এ নিচে স্বর্ণের বারের ব্যাগ না রেখে পাশের সিট ৩৭-জে’র নিচে স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখেন। যাতে ধরা পড়লে তার জড়িত থাকার বিষয়টি প্রকাশ না পায়। বিমানের সব যাত্রী নেমে পড়লেও ওই সময় নামেননি ইকবাল। পরে তার পাশের সিটের নিচে রাখা স্বর্ণের বারের ব্যাগ নিতে গেলে তাকে আটক করা হয়।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...