Current date Sep 14, 2026
বাংলাদেশ

রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন একটি ১৩তলা ভবনের ওপর থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- মনিরুল ইসলাম (৪০), মোখলেস (৩০) ও মো. সাইদুল (৩৫)। গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক।

শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে ধানমন্ডি ৫ নম্বর রোডে সেন্ট্রাল হাসপাতালের পাশের ওই ভবন থেকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

ওই ভবনের তত্ত্বাবধায়ক জামাল জানান, ভবনটির ১২ ও ১৩তলার মাঝামাঝি মাচা বেঁধে কাজ করছিলেন চার শ্রমিক। হঠাৎ মাচাটি ভেঙে তারা নিচে পড়ে যান। এদের মধ্যে তৎক্ষণাৎ দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সোয়া ৫টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে আরেকজনের মৃত্যু হয়।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম জানান, শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালের পাশে ৫ নম্বর রোডে নির্মাণাধীন কানকর্ড টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে। ওই ভবনের ১৩তলায় প্লাস্টারের কাজ করার সময় মাচা ছিঁড়ে নিচে পড়ে যান ওই তিনজন। আহত আরেকজনকে সেন্ট্রাল হাসপাতালেই ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিহত তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...