Current date Jul 13, 2026
বিনোদন

মুখোশ’র সঙ্গে ন্যানসি

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : এবারের ঈদে নতুন গান নিয়ে আসছেন নাজমুন মুনিরা ন্যানসি। এবারের ঈদে গানের দল ‘মুখোশ’র সাথে একটি দ্বৈত গানে অংশ নিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। হঠাৎ ব্যান্ডের গানে কেন? জানতে চাইলে ন্যানসি বলেন, ‘মুখোশ ব্যান্ডের গান ভালো লাগে। সেই নব্বই দশক থেকেই তাদের গান শুনছি।’

গত কয়েকটি উৎসবেই ধারাবাহিকভাবে নতুন গান বাজারে আনছে মুখোশ। প্রায় ১৭ বছর পর আবার গানের জগতে ফিরে এতদিনের না ফেরাটাকে পুশিয়ে নেবার তাগিদ থেকেই গত ডিসেম্বরে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘ডিজিটাল ভালোবাসা’ প্রকাশ করে মুখোশ ব্যান্ড।

তারপর চলতি বছর ভালোবাসা দিবসে প্রকাশ করে তৃতীয় অ্যালবাম ‘চেনা মুখ’। গত এপ্রিলে পয়লা বৈশাখ উপলক্ষে ব্যান্ডটি রিলিজ দেয় তাদের সিঙ্গেল অডিও ট্র্যাক ‘ফ্যাশনেবল বৈশাখ’।

এবারের ঈদ-উল-ফিতরে ‘খুব মনে পড়ে’ শিরোনামে দ্বৈত গান নিয়ে আসছে তারা। সেখানে কণ্ঠ দিয়েছেন ন্যানসি।
মুখোশ ব্যান্ডের ভোকাল খালিদ হোসেন রাজু জানালেন, ন্যানসি একজন গুণী শিল্পী। নব্বই দশকের মেলোডি গানের সাথে এ সময়ের একজন শিল্পীর গলা মেলানো– এ যেন নতুন পুরাতনের মেলবন্ধন।

মুখোশ ব্যান্ডের দলনেতা রোজ মুহিত বলেন, ‘এবারের ট্র্যাকটিতে একটি নারীকণ্ঠ প্রয়োজন ছিল। খু্ঁজতে গিয়ে মনে হলো আমাদের গানের সাথে ন্যানসির গলা সবচেয়ে ভালো মানাবে। তাই তাকে প্রস্তাব দিলাম। সেও আগ্রহী হলো আমাদের সাথে কাজ করতে। তাই একজোট হয়ে এবারের ঈদে আমাদের একসাথে কাজ করা।

রোজ আরও জানান, এই দ্বৈত গানটি ছাড়াও কর্মক্ষেত্রে মহিলা পেশাজীবীদের যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদস্বরুপ এই ঈদে ‘করপোরেট প্রেম’ নামে মুখোশের আরও একটি গানের ভিডিও প্রকাশ হবে ইউটিউবে।
পিআর/পি

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...