Current date Jul 13, 2026
বাংলাদেশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত : শিরিন শারমিন

URL copied
Share URL copied

সাভার প্রতিনিধি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ও সকল ধর্মের মানুষ এখানে শান্তিতে বসবাস করে আসছে বলে মন্তব্য করেছে জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী।

শুক্রবার দুপুরে তিনি আশুলিয়ায় বঙ্গবন্ধু রোড এলাকায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র (বৌদ্ধ বিহারে) দুই দিন ব্যাপী আন্তর্জাতিক বৌদ্ধ শান্তি সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় সংসদ এর স্পিকার এসময় গতকাল বাজেটের সূত্র ধরে তিনি আরও বলেন, দেশে দারিদ্রের হার ৪০ থেকে ২৩ ভাগে নামিয়ে আনা হয়েছে ও অতি দারিদ্র দুর করনে সরকার জোরালো ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে।

বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠা পরিচালক আসিন জিন রক্ষিত থের এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরসহ আরো অনেকে।

দুই দিনব্যাপী আন্তর্জাতিক বৌদ্ধ শান্তি সম্মেলনে এসময় প্রায় এক হাজারের বেশী বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ গ্রহন করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...