Current date Sep 7, 2026
খেলা

শরণখোলায় ব্রাজিলের ৫০০ ফুট পতাকা

URL copied
Share URL copied

শরণখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলার সর্বত্র বিশ্বকাপ ফুটবলের উত্তাপ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ব্রাজিল এবং আর্জেনিটা সমর্থকরাই এলাকা মাতিয়ে তুলেছেন। পতাকা, ব্যানার, ফেস্টুন, দেয়াল লিখনের একপ্রকার প্রতিযোগীতা চলছে এখানে।

শুক্রবার বিকেলে ব্রাজিল সমর্থকরা প্রায় ৫০০ফুট লম্বা একটি পতাকা স্থাপন করেছেন। উপজেলা সদর রায়েন্দা বাজারের শের-এ বাংলা সড়কের পুরোটাই ঢেকে দিয়েছেন পতাকা দিয়ে।

ব্রাজিল সমর্থকগোষ্ঠীর আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কলেজ শিক্ষক গোলাম মোস্তফা মধু জানান, পতাকা তৈরিতে তাদের প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। নিজস্ব প্রোজেক্টরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে, যেখানে একসাথে ৪০০ লোক বসতে পারবেন। ব্রাজিলের প্রতিটি খেলায় লটারির মাধ্যমে ১০জনকে পুরষ্কৃত করা হবে। এছাড়া, ঈদের পরেরদিন বিশাল র‌্যালির আয়োজন রয়েছে।

ব্রাজিল সমর্থকগোষ্ঠীর যুগ্ম-আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম জীবন জানান, ব্রাজিল একটি আদর্শবান দল। এ দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আর্জেটিনা দল ছেড়ে ইতিমেধ্য ডালিম শরীফসহ অনেকেই ব্রাজিল দলে চলে এসেছেন। কোনো রকম উচ্ছৃংখলা নয়, সবাই মিলে শান্তিপূর্ণভাবে খেলার আনন্দ উপভোগ করতে চান তারা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...