Current date Sep 7, 2026
খেলা

জার্মানির কাছে ২-১ গোলে হারল সৌদি

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চ্যাম্পিয়ন জার্মানির ২-১ গোলে হেরেছে সৌদি আরব। শুক্রবার রাতে লেভারকুশনে অনুষ্ঠিত এ ম্যাচে হেরে যায় সৌদি। বিশ্ব চ্যাম্পিয়নদের ঘাম ঝরিয়ে জিততে হয়েছে ম্যাচ।

জার্মান ডিফেন্ডার ম্যাটস হোমেলস সৌদি আরবের মোহাম্মদ আল সাহলাউইসের জার্সিতে টেনে ধরে তাকে ফেলে দেয়। রেফারির চোখ ফাঁকি দেয়ায় ম্যাচটি শেষ পর্যন্ত জিতে যায় জার্মানরা।

রাশিয়ায় যাওয়ার আগে বায়ার লেভারকুসেনের মাঠ বে অ্যারেনায় শেষ প্রস্তুতি ম্যাচে জার্মানির সমর্থকরা নিশ্চয়ই ভেবেছিলেন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ তাহলে এত চিন্তার কী আছে? হেসেখেলেই জয় এসে যাবে। কারণ, ২০০২ সালের বিশ্বকাপ ম্যাচে সৌদিকে ৮-০ গোলে হারিয়েছিল জার্মানরা। কিন্তু আজ আর সেই সৌদি নেই। অনেকটা বদলে গেছে। ফুটবলে নিজেদের যে শক্তিমত্তা বাড়িয়েছে তার প্রমাণ রেখেছে মাঠে।

এর আগে সৌদি আরব পাঁচটি প্রস্তুতি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে। চিলির সাবেক কোচ হুয়ান অ্যান্তোনিও পিজ্জি দায়িত্ব নেয়ার পর থেকেই সেরা ছন্দে আছে ফুটবলাররা

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...