Current date Sep 7, 2026
বিশ্ব

হঠাৎ রাশিয়া সফরে যাচ্ছেন যুবরাজ সালমান

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হঠাৎ করেই রাশিয়া সফরে যাচ্ছেন। আগামী সপ্তাহেই তার এ সফর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন। যুবরাজ সালমানকে নিয়ে নানা ধরণের গুজবের পর কোনও পরাশক্তির দেশে এটাই তার প্রথম সফর হতে যাচ্ছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পসকভ শুক্রবার জানিয়েছেন, রাশিয়ায় সৌদি যুবরাজ আসবেন বলে আমরা প্রত্যাশা করছি। নিজ ফুটবল দলের সমর্থনে মোহাম্মদ বিন সালমান রাশিয়ার বিশ্বকাপের উদ্বোধনীতে উপস্থিত থাকবেন। প্রথম কোনো আরব দল হিসেবে সৌদি ফুটবল দল ১৪ জুন রাশিয়ার বিরুদ্ধে খেলবে।

বিশ্বকাপ উপলক্ষে উপস্থিতির কথা বললেও সৌদি যুবরাজের এ সফর আন্তর্জাতিক ও কূটনৈতিকভাবে বেশ গুরুত্ব পাচ্ছে।

প্রসঙ্গত, রিয়াদের রাজপ্রাসাদের বাইরে গত ২১ এপ্রিল গোলাগুলির ঘটনায় মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হয়েছিলেন বলে খবর রটেছিল। ওই ঘটনার পর তাকে বহুদিন প্রকাশ্যে দেখা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, সৌদি যুবরাজ আহত হয়ে বাংকারে আশ্রয় নিয়েছিলেন। তার শারীরিক অবস্থা নিয়েও শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
এর পর যুবরাজ মোহাম্মদকে নিয়ে প্রকাশিত খবর উড়িয়ে দিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করে দেশটি। এতে তাকে বিভিন্ন বৈঠকে আলোচনা করতেও দেখা গেছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...