Current date Sep 9, 2026
বিশ্ব

ইরানের পাশে রাশিয়া-চীন

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু ইস্যুতে আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ইরান ও যুক্তরাষ্ট্র। আর এরইমধ্যে তেহরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন। শুক্রবার বেইজিংয়ে দুই নেতার বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ সমর্থন ঘোষণা করা হয়।

এ ব্যাপারে বিবৃতিতে বলা হয়, পরমাণু সমঝোতা বহাল রাখতে বেইজিং ও মস্কো তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। এ সময় চীন ও রাশিয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী করারও আশা ব্যক্ত করা হয়েছে। সেইসঙ্গে সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করে দেশটির পুনর্গঠনের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যৌথ বিবৃতিতে বলা হয়, কোরীয় উপদ্বীপের উত্তেজনা প্রশমনে দুই কোরিয়ার মধ্যে যে শান্তি প্রক্রিয়া চলছে সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

অন্যদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠায় চীন ও রাশিয়া যৌথভাবে সহযোগিতা করে যাবে।

সূত্র: পার্সটুডে

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...