Current date Oct 28, 2026
বিশ্ব

ঈদ উপলক্ষে তালেবানের অস্ত্রবিরতি

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান গ্রুপ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগান নিরাপত্তা বাহিনীর সাথে শনিবার তিনদিনের জন্য অস্ত্রবিরতি ঘোষণা করলেও ‘বিদেশি দখলদারদের’ বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে।

তবে এ গ্রুপ হুশিয়ার করে দিয়ে বলেছে, তাদের যোদ্ধারা আক্রমণের শিকার হলে তারা তা ‘শক্তভাবে প্রতিহত’ করবে। আফগান সরকার সপ্তাহব্যাপী অস্ত্রবিরতি ঘোষণার দু’দিন পর তালেবানের পক্ষ থেকে সংবাদমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতি একথা বলা হয়।

এক হোয়াটসঅ্যাপ বার্তায় তালেবান জানায়, ‘ঈদুল ফিতরের প্রথম তিনদিন আফগান বাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান বন্ধ রাখতে সকল মুজাহিদীনকে নির্দেশনা দেয়া হয়েছে। তবে মুজাহিদীনরা আক্রমণের শিকার হলে আমরা তা কঠোরভাবে প্রতিহত করবো।’

উল্লেখ্য, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পর থেকে ঈদ উপলক্ষে এই প্রথমবারের মতো তালেবান অস্ত্রবিরতি পালনের ব্যাপারে সম্মত হলো। প্রেসিডেন্ট আশরাফ ঘানি বৃহস্পতিবার এক তরফাভাবে তালেবানের সাথে সপ্তাহব্যাপী অস্ত্রবিরতি পালনের ঘোষণা দেয়ার পর এ ঘোষণা দেয়া হলো।-এএফপি।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...