Current date Sep 14, 2026
বাংলাদেশ

নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকার ইফতার অনুষ্ঠিত

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : রাজধানীতে কর্মরত নেত্রকোনা জেলার সাংবাদিকদের সংগঠন ‘নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকা’র ইফতার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এ ইফতার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজকালের খবরের সম্পাদক ও নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি ফারুক আহমেদ তালুকদার।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম।

প্রধান অতিথির বক্তব্যে আহমদ হোসেন বলেন, নেত্রকোনা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলাগুলোর মধ্যে অন্যতম। জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে এই জেলার অনেক গুণী মানুষ অতীতের মতো এখনও নেতৃত্ব দিচ্ছেন। গণমাধ্যমের ক্ষেত্রেও নেত্রকোনার সাংবাদিকরা জাতীয় পর্যায়ে এতটুকু এগিয়ে গেছেন সেটা আমি নিজে আগে জানতাম না।

তিনি বলেন, আজ এখানে (প্রেসক্লাবে) এসে সবার সঙ্গে পরিচিত হতে গিয়ে জানলাম অনেক গুরুত্বপূর্ণ গণমাধ্যমের নেতৃত্ব দিচ্ছেন নেত্রকোনার সাংবাদিকরা। সত্যিই এটা আমাদের জন্য গৌরবের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোল্লা জালাল।

এছাড়া আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত প্রধান ও নেত্রকোনা জেলা সমিতি-ঢাকার সভাপতি মো. আবদুল হাননান, সুপ্রিম কোর্টের আইনজীবী ও আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নূরুল হাসান খান, জামালপুর সাংবাদিক ফোরাম-ঢাকার সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, ময়মনসিংহ সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি ড. উৎপল সরকার, টাঙ্গাইল সাংবাদিক ফোরাম-ঢাকার সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি আজিজুল হক এরশাদ, সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম, মারমা কম্পোজিট লিমিটেডের ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...