Current date Sep 7, 2026
Lead Newsবিশ্ব

বাংলাদেশে ‘মানবাধিকার লঙ্ঘনে’ উদ্বেগ ইইউ পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্টের

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : বাংলাদেশে ‘মানবাধিকার লঙ্ঘন’ এবং সেই সঙ্গে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ‘দমন পীড়নের’ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট হেইদি হাউতালা।

শুক্রবার এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান তিনি।

হেইদি বলেন, বাংলাদেশে উদ্বেগজনকহারে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং সুশীল সমাজের বর্তমান যে পরিস্থিতি তা নিয়ে আমি উদ্বিগ্ন।

৬২ বছর বয়সী ফিনল্যান্ডের এই নারী নেত্রী তৃতীয়বারের মতো ইউরোপীয় পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন।
এর আগে ২০০৯ থেকে দুই বছরের জন্য ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির সভাপতি ছিলেন তিনি। ফিনল্যান্ড পার্লামেন্টের ২০০৯ সাল পর্যন্ত টানা ছয় বছরের জন্য সংসদ সদস্য ছিলেন হেইদি হাউতালা। বিবৃতিতে তিনি বিরোধী দলের রাজবন্দিদের মৃক্তিরর আহ্বানও জানান।

বিবৃতিতে হেইদি বলেন, রাজনৈতিক কারণে বিরোধী দলের যেসব নেতাকর্মীদের বন্দি করে রাখা হয়েছে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।

এর আগে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনেও উদ্বেগের কথা উঠে এসেছে। ওই প্রতিবেদনে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, রাজনৈতিক বন্দির ঘটনা, গুমের মতো ঘটনাগুলো তুলে ধরা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...