Current date Jul 13, 2026
শিক্ষা

ঈদের আগেই সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

URL copied
Share URL copied

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : আসন্ন রোজার ঈদের আগেই সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। অন্যথায় ঈদের পর কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।

গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন, সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, ছাত্র পরিষদের সভাপতি রাজু ও সাধারণ সম্পাদক সেলিম, ইডেন কলেজের ছাত্রী সুরাইয়া ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈদের আগে দাবি না মানলে ঈদের পরে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন তারা। ২৯ জুন ‘৩০ এর শিকল নিয়ে অবস্থান কর্মসূচি’, ৩০ জুন রক্তদান কর্মসূচি ও ৭ জুলাই সকাল থেকে শাহবাগে লাগাতর অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তারা বলেন, ৬ জুন জাতীয় সংসদে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে ছাত্রছাত্রীদের দাবির বিষয়টি নাকচ করে দেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এসময় তিনি বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সেশনজট নেই বলে মন্তব্য করেছেন। এই কথাটি মনোগত কল্পনা ও আবেগ নির্ভর।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...