Current date Sep 7, 2026
বিশ্ব

মিত্রদের সঙ্গে ট্রাম্পের বিরোধ প্রকাশ্যে

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার কানাডায় ছিল জি-৭ সম্মেলনের প্রথম দিন। এদিন দেরি করে এসে আগেই সম্মেলন স্থল ত্যাগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনই ট্রাম্প হুমকি দিয়েছেন বিশ্ব নেতাদের। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাকি ছয় সদস্য রাষ্ট্রের তীব্র বিরোধিতার মধ্য দিয়ে শেষ হয় ‘জি-সেভেন’ সম্মেলনের প্রথম দিন। সম্মেলনে চুক্তি করতে ব্যর্থ হলে আমেরিকা আরও ভালো পদক্ষেপ নেবে বলে ঘোষণা করেন ট্রাম্প। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন জোটের অন্যান্য দেশের নেতারা।

প্রথম দিনের অধিবেশনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চায় জি-সেভেন জোটে রাশিয়াকে পুনরায় অন্তর্ভুক্ত করা হোক। প্রতিক্রিয়ায় জার্মান চ্যান্সেলর বলেন, এটা সম্ভব নয়। কারণ জোটের অন্যান্য দেশ ইউক্রেন সংকটের সমাধান ছাড়া রাশিয়াকে জোটে অন্তর্ভুক্ত করার বিপক্ষে। ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করার অভিযোগে ২০১৪ সালে এই জোট থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়। এর আগে জি-সেভেন ছিল ‘জি-এইট’।

এদিকে শুক্রবার জি-সেভেন জোটের নেতারা যখন বাণিজ্য নিয়ে ‘বিবাদ’ করছিলেন, ঠিক একই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পেইচিংয়ে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। পুতিন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে এ সফর করছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...