Current date Sep 8, 2026
বিশ্ব

ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে সিঙ্গাপুরে কিম জং উন

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুল আলোচিত বৈঠকে যোগ দিতে রোববার সিঙ্গাপুরে পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

এয়ার চায়না ৭৪৭ ফ্লাইটে করে কিম জং উন সিঙ্গাপুরে পৌঁছে বলে ফ্লাইট ট্রাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’ এর বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছানোর পর কিম জং উনকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃশনান স্বাগত জানান। এর পর টুইটারে কিমের সঙ্গে করমর্দনরত একটি ছবি পোস্ট করেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী।

একটি মার্সিডিজ-বেনজ লিমুজিনে চড়ে বিমানবন্দর ছাড়েন কিম জং উন। এ সময় তার বহরে ২০টিরও অধিক গাড়ি ছিল।

ভিভিয়ান বালাকৃশনান জানান, রোববার দিনের শেষে কিমের সঙ্গে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী সেইন লুংয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে কিমের সঙ্গে বৈঠকে যোগ দিতে কানাডা থেকে সিঙ্গাপুরে রওনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি-সেভেন শীর্ষ সম্মেলন শেষে দিনের প্রথমভাগে ট্রাম্পকে নিয়ে এয়ারফোর্স ওয়ান রওনা করেছে।

সিঙ্গাপুর সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী লী সেইন লুং বৈঠক করবেন।

উল্লেখ্য, আগামী ১২ জুন সিঙ্গাপুরে সান্টোস দ্বীপে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন বৈঠকে মিলিত হবেন। এতে দুই নেতার মধ্যে কোরীয় উপদ্বীপের স্থায়ী শান্তি স্থাপনের বিষয়ে আলোচনা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...